1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৫৪০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ নিপু খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে হালিম খানের বাড়ির ভাড়াটিয়া নিপু খানের বসতঘরের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নিপু খান ঝালকাঠি জেলার দেউলকাঠি এলাকার মৃত হায়দার খানের ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট