1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নলছিটির ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা চৌধুরী আবুল বাসার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতা নিয়ে এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার চৌধুরী। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে আলোচনা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ইউনিয়নের অনেক বাসিন্দাও তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে তাঁর সমর্থকদের দাবি।

বিএনপির রাজনৈতিক প্রতিকূল সময়ে রাজপথে সক্রিয় থাকা আবুল বাসার চৌধুরী দীর্ঘদিন ধরে ভৈরবপাশা ইউনিয়নে দলীয় নেতৃত্ব দিয়ে আসছেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলা-মামলা, কারাবরণসহ নানা ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান তিনি। প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন।

একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভৈরবপাশা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে এ ইউনিয়নে বিএনপির বিজয়ে তাঁর সাংগঠনিক তৎপরতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি তাঁর অনুসারীদের।

রাজনীতির বাইরে ব্যক্তিজীবনেও সাদামাটা চলাফেরা ও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজের একটি সমর্থকগোষ্ঠী গড়ে তুলেছেন। তাঁর রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার মূল্যায়ন করে তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। তাঁদের ভাষ্য, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখার আগ্রহ রয়েছে।

নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে আবুল বাসার চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও দলের আদর্শ ও নেতাকর্মীদের ছেড়ে যাইনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছি। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইশরাত জাহান ইলেন ভুট্টোর নির্দেশনা অনুযায়ী আমরাও এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।’

চেয়ারম্যান নির্বাচিত হলে ভৈরবপাশা ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয়ও জানান।

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে পুঁজি করে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন আবুল বাসার চৌধুরী। অন্যদিকে, তাঁর দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় অনেক বাসিন্দার প্রত্যাশা, ভৈরবপাশা ইউনিয়নের আগামী দিনের নেতৃত্বে তাঁকে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট