1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২৬ বছরে পদার্পণ, ঝালকাঠিতে মাসিক সভা ও কেক কাটা অনুষ্ঠান

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

হাঁটি হাঁটি পা পা করে ২৫ বছরের পথচলা পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের এই গৌরবময় পথচলা উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মাসিক সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আকাশ, মোঃ শাকিল হাওলাদার রনি, উজ্জ্বল রহমানসহ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠানের ২৬ বছরে পদার্পণ উপলক্ষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলায় সংশ্লিষ্ট সকলের অবদান স্মরণ করেন এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট