
চট্টগ্রাম প্রতিনিধি:
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ‘মাদকের কুফল ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বিশিষ্ট যুবনেতা মোশারফ হোসেন দীপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী যুব সংগঠক পদকপ্রাপ্ত, প্রযুস কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল এবং চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম।
চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন এবং প্রশিক্ষণার্থী যুবক মো. সহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধপ্রবণতা রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র কম্পিউটার প্রশিক্ষক মো. মাসুদ করিম।