1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

তুচ্ছ ঘটনায় ছোট ভাই হত্যা: আত্মগোপনে থাকা শিক্ষক ভাই ধরা পড়লেন দশমাইালে

আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় এক মাস ধরে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত মেজো ভাই এটিএম শামসুজ্জামানকে আটক করেছে পুলিশ ও এসআরবি। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক এটিএম শামসুজ্জামান বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে আবাদি জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে গত ৫ অক্টোবর বড় ও মেজো ভাইসহ তাদের সহযোগীদের সঙ্গে ছোট ভাই মুকুল হোসেনের (৪০) কথা কাটাকাটি হয়। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পরদিন গত ৬ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত একজনকে আটক করলেও বাকি প্রধান অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্ত স্কুল শিক্ষক এটিএম শামসুজ্জামান ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর এসআরবি-১৩ এবং বিরামপুর থানা পুলিশের একটি বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে জেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মুকুল হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত এটিএম শামসুজ্জামানকে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের সোপর্দ করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট