1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে টমটম-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ নিহত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই টমটম ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শেখ নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাওনা থেকে ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট