1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় হামলার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গাউসিয়া কমিটির সভাপতির মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ আজম খাঁন,চট্টগ্রাম৷
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ আজম খাঁন,চট্টগ্রাম৷
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নৃশংস হামলার শিকার হওয়ার ১২ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ সমাজসেবক ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫)।
গত ২১ অক্টোবর জঙ্গল সরফভাটা পাহাড়ে নিজের বাগান দেখতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে পার্কভিউ হাসপাতাল হয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার সকাল সাড়ে ১০টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ পশ্চিম সরফভাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রবীণ সমাজসেবকের ওপর এমন বর্বর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় আগে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মৃত্যুর পর পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রোববার বাদ জোহর চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক জামে মসজিদে প্রথম জানাজা এবং পরে পশ্চিম সরফভাটায় আরও দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রশ্ন উঠেছে—একজন ৭৫ বছর বয়সী প্রবীণ সমাজসেবকের ওপর এমন নৃশংস হামলার নেপথ্যে কারা? কী কারণে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল? এসব প্রশ্নের সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট