1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দিনাজপুরে ইন্টারন্যাশানাল পিস স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে মঞ্চস্থ হলো নাটক ‘অনেক বৃষ্টি অনেক রোদ’

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে ৩১ অক্টোবর ২০২৬ শনিবার সন্ধ্যায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘অনেক বৃষ্টি অনেক রোদ’। ইন্টারন্যাশানাল পিস স্কুল এন্ড কলেজ, দিনাজপুর-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকটির রচনা করেছেন আহমদ নাছিমুল হুদা নাওশাদ এবং এতে অভিনয় করেছেন পিস থিয়েটারের শিল্পীবৃন্দ। এছাড়া নাটকটির নির্দেশনায় ছিলেন মোঃ শাহরিয়ার সরকার সোহেল এবং সহ-নির্দেশনায় ছিলেন নাজমুল রূপম।
শনিবার সন্ধ্যা ৬টায় নাটকটি উপভোগ করতে অডিটোরিয়ামে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শৈল্পিক অভিনয় ও চমৎকার নির্দেশনার সুবাদে নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে দারুণ প্রশংসিত হয়। আয়োজকদের পক্ষ থেকে নাটকটিতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছিল ২০০ টাকা। সুন্দর ও শিক্ষণীয় এই নাটকটি উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আমন্ত্রিত দর্শক ও অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট