1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ইস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৭৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ৬০ বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ইস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন সদর পৌরসভার হুজরাপুর খালঘাট এলাকায় অভিযান চালায় ডিবিহ পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. রাজুর চা-স্টলের পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে তসিকুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হুজরাপুর খালঘাট এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৭৫০ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

একই দিন রাত ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা কুটিরঘাট গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আবু নামের এক ব্যক্তির বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. জাকির হোসেন (৪০) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পারচৌকা ঘোষপাড়া মোড় এলাকার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০ বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তসিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট