1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে- উপনির্বাচনের শেষ প্রচারণায় বক্তব্য রাখেন মির্জা ফয়সাল

মোঃ রাজু রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ রাজু রানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন। সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “ধানের শীষে ভোট দিলে ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইপিজেডসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী দিনেও এসব উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে, ইনশাল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হয়।

এ পরিস্থিতিতে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনকে ঘিরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা চলছে। শেষ নির্বাচনী সমাবেশে মিজা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট