1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুলিয়ারচরের সাদেক খন্দকারের মৃত্যু

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সাদেক খন্দকার (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিজ বেডরুমে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত সাদেক খন্দকার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দী গ্রামের খন্দকার বাড়ির মৃত আমির খন্দকারের ছোট ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসার কিছুক্সণ পর স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে নিকটস্থ এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার রুমমেট মুঠোফোনে সাদেক খন্দকারের মৃত্যুর খবর জানান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলে মো. সানি (২৯) বর্তমানে কিশোরগঞ্জ আব্দুল হামিদ মেডিকেল কলেজে কর্মরত। মেয়ে উর্মি আক্তার (২২) বিবাহিত।

সাদেক খন্দকারের মা রৌশনারা বেগম জানান, পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর ধরে বিদেশে ছিলেন তার ছেলে। সৌদি আরবে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে নিয়মিত পরিবারের খরচে সহযোগিতা করতেন তিনি।

স্ত্রী স্বপ্না বেগম বলেন, আমার স্বামী পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রবাসে ছিলেন। রাতে তার মৃত্যুর সংবাদ পেলাম, বুঝতে পারছি না এখন কিভাবে কি হবে। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানাই।

ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, সাদেক খন্দকারের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তাকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছিI

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট