1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

*আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:*

সীমান্তপথে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ *দিনাজপুর বিওপি* কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য *৩২,৪০০/- (বত্রিশ হাজার চারশত) টাকা।*

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে *দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান* জানান,সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট