1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর বেলাইচণ্ডী ইউনিয়নে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় নিহত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে,
পার্বতীপুর থানার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে অদ্য ২৫/১০/২০২৬ খ্রি. দুপুর অনুমানিক আডাইটায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫), কে মারধর করে এতে ওই শিক্ষক
ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধী
আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে পার্শবতী ধান ক্ষেতে
লুটিয়ে পড়েন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান (পিতা- মৃত আজিজুল ইসলাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে

পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আব্দুল ওয়াদুদ, ঘটনাস্থলে পৌঁছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ আটক করে।

নিহত শিক্ষকের মরদেহ পার্বতীপুর মডেল থানায় আনা হয়েছে।

এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে
বলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট