1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ঝালকাঠিতে মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ, গ্রে’প্তা’র ১

সফিকুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জেলার কীর্তিপাশা বাজার এলাকার একটি টিনশেড বাসার ভাড়াটিয়া কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই মো. মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কীর্তিপাশা বাজার এলাকায় ফারুক তালুকদারের টিনশেড বাসার একটি ভাড়াটিয়া কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষে মাদকজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় সেলিম মিয়াকে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে তাঁর ডোপ টেস্টে অ্যামফিটামিন (ICT) পজিটিভ ফল পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার সেলিম মিয়া ঝালকাঠি জেলার গোবিন্দধবল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সিরাজুল ইসলাম এবং মাতার নাম মৃত রিজিয়া বেগম।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানের সময় কোনো মাদকদ্রব্য বা অন্য কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি।
মাদকবিরোধী এ অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট