1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

পীরগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ২ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি:

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির একটি বিশেষ আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, উদ্ধারের পর মালামাল সম্পর্কিত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গড়ে তুলতে বিজিবি সদা তৎপর। সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট