1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জামায়াতের উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা নিধনে স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার লার্ভা নিধনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি ও বাসাবাড়িতে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্যান্য ওয়ার্ডে চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মেশিনের মাধ্যমে মশার লার্ভা নিধনে স্প্রে করার পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বিস্তার রোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশার লার্ভা নিধন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা এবং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখাই লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের ধারাবাহিকতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং মশার লার্ভা নিধনে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট