1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি অভিযানের অংশ হিসেবে গত ১৯ অক্টোবর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীন মশালগাঁও এবং মিনাপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১,২৩,৬০০/- (এক লক্ষ তেইশ হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট