1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পঞ্চগড় করতোয়া নদী এখন শুধুই গল্প বিলুপ্ত হয়ে গেছে পূর্বের করতোয়া নদী

মোঃ তোতা মিয়া পঞ্চগড়
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া পঞ্চগড়

পঞ্চগড়ে করতোয়া নদী অতীতে কেমন ছিল তা নিয়ে কিছু কথা, উত্তরের জেলা পঞ্চগড়ের একমাত্র বড় নদী করতোয়া নদী। এই নদীতে এক সময় সাধারণ জেলেরা সারি সারি টানা জাল পেতে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তখন করতোয়া নদীতে পাওয়া যেত রুই,কাতলা, মৃগেল, বোয়াল, সাল, উট্টা, রাইচেন, ভাংনা, টোনা, পক্তা, চিলি, ভোঁদড়, বালিয়া, আইড়, গোচি,টংনা, টাকি,কৈই,শিং, বাঁশ পাতারী সহ নাম না জানা আরও অনেক মাছ পাওয়া যেত এই করতোয়া নদীতে। বর্ষাকালে থাকতো বিভিন্ন জাতের মাছের সমারাহ আজ সব বিলুপ্ত হয়ে গেছে। কিছু অসাধু মানুষের কারণে করতোয়া নদী আজ বিলীন হয়ে গেছে। পাথর বালু খেকো আর ভূমি দস্যুদের কবলে পড়ে করতোয়া নদী হারিয়ে ফেলেছে নাব্যতা এখন মাছ তো দূরে থাক নদীতে মানুষের ভয়ে ব্যাঙ পর্যন্ত বাস করতে ভয় পায়। এই নদীতে চৈত্র বৈশাখেও থাকতো ৮ থেকে ১০ ফিট পানি অথচ এখন আশারে শ্রাবণেও নদীতে পানি পাওয়া যায় না। প্রতিবছর সরকারিভাবে কোটি টাকা ব্যয় করে নদী খনন করেও পানি পাওয়া যাচ্ছে না। বর্তমান বাজারে চালানি মাছ ছাড়া জোটে না দেশি মাছ কেমিক্যাল যুক্ত চালানি মাছ খেয়ে আজ প্রতিটি মানুষ এলার্জি চুলকানি সহ নানান রোগে আক্রান্ত । বর্তমান চিত্রে দেখা যায় নদী ভাঙ্গন ঠেকাতে শত কোটি টাকা ব্যয় করে জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে নদীর পাড় বাঁধা হচ্ছে অন্যদিকে দেখা যায় পাথর বালু খেকোরা পাথর বালু উত্তোলন করে নদীর পাড় ভেঙ্গে ফেলছে। এ কেমন দেশের আইন প্রশ্ন জাতির কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট