1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মেলান্দহ রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ রেলস্টেশন এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পকেটমার ও ছিনতাই এবং টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেলান্দহ রেলস্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রেলস্টেশন ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জ্বল, মেলান্দহ মালঞ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক এবং ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষ যাত্রীরা।
সভায় প্রায় ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণ করেন। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করা, রেলওয়ের সম্পদ রক্ষা, মাদক সেবন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদে চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
এ ছাড়া স্টেশন এলাকায় ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পকেটমার ও ছিনতাই এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে অপরাধ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে রেলস্টেশন এলাকায় অপরাধ প্রবণতা কমবে, যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং রেলওয়ের সম্পদ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট