1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার হলরুমে সান্তাহার পৌর এলাকার ১০টি দুর্গা পুজা মন্ডবের সভাপতি, সম্পাদকদের নিয়ে এই প্রস্তুতি অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর সভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সিয়াম হোসেন, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু, সান্তাহার রাধামাধব পুজা মন্ডবের সভাপতি প্রদীপ সরকার, হাউজিং কলোনী পুজা মন্ডবের সভাপতি রতন বসাক, পুজা ফ্রন্ট নেতা দীনেশ কুমার প্রমুখ। পরে পৌর সভার তহবিল থেকে পৌর সভার ১০টি পুজা মন্ডবে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট