1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জামালপুরে থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মোঃ শরিফুল হক।
গত ৫ অক্টোবর থানা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এছাড়া সিজেএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আফরাহীম হাসান ও স্টেনোগ্রাফার মো. গোলাম রব্বানী প্রমুখ।
পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অত্র থানার মামলার তদন্ত কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন এবং তদন্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে থানা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আইনানুগভাবে দায়িত্ব পালন, মামলার তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব বজায় রাখা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জামালপুর।
০৭.১০.২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট