1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

দেশীয় পণ্যের পসরা নিয়ে জামালপুরে শিল্প ও পণ্য মেলা শুভ উদ্বোধন৷৷

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা-২০২৬। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের পরপরই মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীদের।
মেলার বিভিন্ন স্টলে সাজানো হয়েছে দেশীয় পোশাক, কুটির ও হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, শিশুদের খেলনা, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। সন্ধ্যা নামার পর আলোকসজ্জায় সজ্জিত মেলা প্রাঙ্গণ পরিণত হয় মানুষের মিলনমেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশীয় শিল্প ও পণ্যের প্রসারে এ ধরনের মেলার গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি ক্রেতাদের দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। উদ্যোক্তা ও ক্রেতাদের সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হতে পারে।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, শহরের মধ্যে এমন আয়োজন পরিবার-পরিজন নিয়ে বিনোদনের পাশাপাশি প্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। তাদের উৎপাদিত ও সংগৃহীত নানা ধরনের পণ্য নিয়ে স্টল সাজানো হয়েছে। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উদ্বোধনের দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। সব মিলিয়ে শিল্প ও পণ্য মেলা-২০২৬ ঘিরে জামালপুর শহরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট