1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে মৎস্য বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে জেলা মৎস্য বিভাগ। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এ সভায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে অভিযান জোরদার, বাজার ও মাছের আড়তে নজরদারি এবং নিষেধাজ্ঞা কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার ২২ দিন কঠোরভাবে আইন বাস্তবায়ন করা হবে। এ সময়ে কোনো ব্যক্তি যাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন বা বিক্রয় করতে না পারে, সে বিষয়ে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হবে।

মা ইলিশ রক্ষায় জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়—এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। নিষেধাজ্ঞার ২২ দিন সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখলে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট