1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সাংবাদিকতা কি অপরাধ? কোথায় আজ বাক-স্বাধীনতা?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

_এখানে কিছু সত্য তুলে ধরছি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আর মেনে নিতে পারছিলাম না, তাই লিখলাম।_

*সকল জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি -*

আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আমরা সাংবাদিক, বড় অসহায়। আমাদের নির্যাতন করবেন না, অন্যায়ভাবে হয়রানি করবেন না। আপনাদের আমরা আমাদের পাশে চাই।

প্লিজ, দয়া করে আমাদের পাশে থাকুন। অন্যায় ছাড়া কোনো সাংবাদিককে কারাগারে প্রেরণ করবেন না, একটি কলমকে দমন করে দেবেন না। আপনারা পক্ষপাতিত্ব করবেন না।

*আমরা সাংবাদিক হয়রানি বন্ধ চাই, সাংবাদিক নির্যাতন বন্ধ চাই।*
*সাংবাদিকের শক্তি কলম, একত্রিত হওয়া চাই।*
*পুলিশ প্রশাসনকে আমাদের পাশে চাই, প্রতিটা জেলার এসপিকে সাংবাদিকদের পাশে চাই।*

সাংবাদিকও শাস্তি পাবে, তবে তা যাচাই-বাছাই করে। সাংবাদিক অপরাধী হলে অবশ্যই তাকে শাস্তি দেবেন, তবে অপরাধ প্রমাণিত হওয়ার পর।

*এবার মূল কথায় আসি -*

১। সাংবাদিক হয়ে যদি দুই কলম সত্য লেখার অধিকার না থাকে, তবে এই সাংবাদিকতা দিয়ে কী হবে?

২। সত্য তুলে ধরলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়, যদি একটি মিথ্যা মামলায় একটি জীবন তছনছ হয়ে যায়, তবে মানুষ সাংবাদিকতা করবে কীভাবে?

৩। অপরাধী যেই হোক, সে পুলিশ হোক, এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক – আইন তো সবার জন্য সমান। তবে কেন অপরাধ করলে তার বিরুদ্ধে লেখা যাবে না?

৪। কেন এমপি অপরাধ করলে সেটা তুলে ধরা যাবে না? কেন এসপি অপরাধ করলে সেটা তুলে ধরা যাবে না? কেন ডিসি অপরাধ করলে সেটা তুলে ধরা যাবে না? কেন পুলিশ প্রশাসন অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না?

৫। কেন সত্য তুলে ধরলেই মিথ্যা মামলার হয়রানির শিকার হতে হবে? কেন রাতের আঁধারে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হবে?

৬। তবে বাক-স্বাধীনতা কোথায়? সাংবাদিকতা কোথায়?

৭। সাংবাদিক যদি ভুক্তভোগী মেয়ের পক্ষে সংবাদ প্রকাশ করে এবং মামলা করেও কোনো প্রতিকার না পায়, তাহলে সে কিসের সাংবাদিকতা করবে?

৮। সাংবাদিকতা তো মানুষ চামচামির জন্য করে না। তেল মারা সংবাদকে তো সাংবাদিকতা বলে না। পক্ষপাতিত্বকে সাংবাদিকতা বলে না।

৯। সাংবাদিক থাকবে নিরপেক্ষ। সাংবাদিক সত্য তুলে ধরবে। সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করবে। সাংবাদিকের কলম থাকবে সত্যের পথে, ন্যায়ের পথে।

১০। তাহলে কেন সত্যের পথে থাকলে সাংবাদিকদের হয়রানি করা হবে? এটা দেশের কেমন আইন?

১১। আজ রাতের আঁধারে বহু সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদের ওপর টর্চারিং করা হচ্ছে। কেন? কী জন্য? এর শেষ কোথায়?

১২। মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে মাদক কারবারিরা সাংবাদিকদের মেরে রক্তাক্ত করে এবং সাংবাদিকসহ তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

১৩। সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সন্ত্রাসীরা বংশ নির্বংশ করে ফেলবে বলে হুমকি দেয়।

১৪। মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে শেষ করে দেবে বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

১৫। সরকারি দলীয় লোকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়।

১৬। এমপির বিরুদ্ধে সত্য তুলে সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়।

১৭। কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সত্য তুলে ধরে সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, সাংবাদিককে না পেলে তার মা-বাবাকে নির্যাতন করা হয়।

১৮। প্রশাসনের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা সংবাদ প্রকাশ করলে তাকে রাতের আঁধারে বাসা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় এবং বিভিন্ন পুরনো ভয়ংকর মিথ্যা মামলায় আসামি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

১৯। আর এসপি-ডিসিদের কথা তো বাদই দিলাম। তারা যেই জেলারই হোন না কেন, যেই জেলাতে যাবেন সেই জেলার ক্ষমতাই তো তাদের হাতে। একজন এসপির কাছে পুরো জেলার ক্ষমতা। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন।

২০। তবে সব এসপি একই রকম না, সব পুলিশ একরকম না, সব ডিসি একই রকম না। তাদের মাঝেও কিছু ভিন্নতা রয়েছে, কিছু ভদ্রতা আছে, কিছু মনুষ্যত্ব আছে। আমার সাংবাদিকতার বয়স মাত্র ১২ বছর, এই বয়সে আমি আমার জেলায় দুইজন ভালো এসপি পেয়েছিলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি, সকল এসপি-ডিসিকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, তারা যেন মানুষকে হয়রানি না করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে না পাঠায়, রাতের আঁধারে বাসা থেকে তুলে এনে মেরে নির্যাতন করে রক্তাক্ত জখম করে কারাগারে প্রেরণ না করে। সবাই বলি – আমিন।

২১। একজন এমপি, একজন মন্ত্রী, একজন ডিসি, একজন চেয়ারম্যান, একজন পুলিশ সুপারের সাথে দেখা করার অধিকার সবারই আছে। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে লুঙ্গি পরা লোক হোন, প্যান্ট-শার্ট পরা লোক হোন, জমিদার হোন, রাস্তার ফকির হোন, ভিক্ষুক হোন, দলীয় লোক হোন বা সাধারণ জনতা হোন – সবারই দেখা করার অধিকার আছে।

২২। কিন্তু সেখানে গেলে দেখা করতে দেওয়া হয় না। সাক্ষাৎ করতে লাগে বিভিন্ন পারমিশন, লাগে দলীয় পারমিশন, লাগে উপর থেকে হস্তক্ষেপের ফোন। তবে কোথায় বাক-স্বাধীনতা? তবে কিসের সাংবাদিকতা?

২৩। আপনি সাপ্তাহিক পত্রিকার হলেও আপনি একজন সাংবাদিক, জাতীয় পত্রিকার হলেও আপনি একজন সাংবাদিক, মাসিক পত্রিকার হলেও আপনি একজন সাংবাদিক, অনলাইন পত্রিকার হলেও আপনি একজন সাংবাদিক।

২৪। আপনার সাংবাদিকতার বয়স এক বছর হলেও আপনি একজন সাংবাদিক, ৪০ বছর হলেও আপনি একজন সাংবাদিক। সর্বশেষ আপনার পরিচয় একটাই – আপনি সাংবাদিক।

২৫। যে সাংবাদিক ও মিডিয়া ছাড়া কিছুই চলে না, অথচ আপনারা সেই সাংবাদিক ও মিডিয়াকে মূল্যায়ন তো দূরের কথা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন, তাদেরকে মেরে রক্তাক্ত করেন, পাশবিক, মানসিক ও শারীরিক নির্যাতন করেন।

২৬। আপনি বড় পত্রিকার হলেও আপনার কলমের কালি কালো, আর ছোট পত্রিকার হলেও কলমের কালি কালো। বড় সাংবাদিকের কলমের শক্তি যা, ছোট সাংবাদিকের কলমের শক্তিও তাই। আপনি প্রেসক্লাবের সদস্য হলেও সাংবাদিক, না হলেও সাংবাদিক। কমিটিতে থাকলেও সাংবাদিক, দল থাকলেও সাংবাদিক, দল না থাকলেও সাংবাদিক। সর্বশেষ নাম একটাই – আমরা সাংবাদিক।

২৭। তবে কেন ছোটদের মূল্যায়ন করা হবে না? কেন শুধু বড় সাংবাদিকদের মূল্যায়ন করা হবে?

*২৮। আমরা এর শেষ দেখতে চাই। আমরা সাংবাদিক নির্যাতন বন্ধ চাই। আমরা কলমের স্বাধীনতা চাই।*

*সর্বশেষ, সাংবাদিকদের ওপর সকল প্রকার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।*

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট