1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ঝালকাঠিতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময়

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে নবগঠিত জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাতহা ইসলাম সাফি, উপ-যুব প্রধান-১ হাফিজা আক্তার, উপ-যুব প্রধান-২ বাহাউদ্দীনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করাই রেডক্রিসেন্টের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার আদর্শ ধারণ করে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দও মানবিক সেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ঝালকাঠিতে রেডক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট