1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির কাঠালিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটিখালকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক সেলিম হাওলাদারের টিনের বসতঘরের পেছনের রান্নাঘরে অভিযান চালিয়ে মোছা. সোনিয়া (৩৫)-কে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ আটক করা হয়।

এ সময় একই স্থান থেকে মো. সেলিম হাওলাদার (৫৫)-কেও ২০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। অভিযানে মোট ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট