1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাঘড়ি এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল মালেক ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরবাঘড়ি এলাকার মো. বাবলু মৃধার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মালেক ফরাজীকে রাজাপুর থানায় নেওয়া হয়। পরে পুরোনো মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একাধিক ডাকাতি মামলার এই আসামিকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট