1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

কাঁঠালিয়ার আওরাবুনিয়া নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া বাজারসংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আবদুল মন্নান। এরপর স্বজন, স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। বরিশাল থেকে ডুবুরি দলও এসে তল্লাশি চালায়।

পরে বড়ইয়া ইউনিয়নের কাছাকাছি নদীর এলাকায় তার মরদেহ পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
প্রাথমিকভাবে জানা গেছে, নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত ট্রলার থেকে পড়ে যান আবদুল মন্নান। তবে তার মৃত্যুর বিস্তারিত কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট