1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কাবাডির মাঠে জারিনের বাজিমাত, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কালিগঞ্জের কন্যা।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

কাবাডির মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। ২০২৬ সালের জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে এই সাফল্য অর্জন করে সে।
জারিন তাসনিম মীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী। ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয় সে। শেষ পর্যন্ত নিজের দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জারিন।
ঢাকার শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জারিনের পারফরম্যান্স প্রশংসিত হয়। তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র তুলে দেন।
জারিনের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে মেতে ওঠে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। পরিবারের সদস্যরা বলেন, জারিনের এই অর্জন তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও। শিক্ষক ও সহপাঠীরাও তার সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা করছেন।
জারিন তাসনিম বলে, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই সাফল্য তাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আরও ভালো করতে চায় সে। পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনার স্বপ্নও রয়েছে তার।
জারিনের এই অর্জন তার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে জারিন ভবিষ্যতে কাবাডিতে আরও বড় সাফল্য অর্জন করবে।,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট