1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ঝালকাঠি পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমেদ সালাউদ্দিন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

আসন্ন ঝালকাঠি পৌরসভা মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিজের প্রার্থিতার কথা জানান তিনি। এ সময় তার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ সালাউদ্দিনের বলেন, তিনি পরিবর্তনের প্রত্যয় নিয়ে ঝালকাঠি পৌরবাসীর পাশে থেকে কাজ করতে চান। পৌর এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রার্থিতা ঘোষণায় সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট