
মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় হাফিজা বাদ ইউনিয়নের মাধইপাড়া গ্ৰামের বাসিন্দা রহিম বাদশার দাদা মৃত হযরত আলী, দীর্ঘ ৪০ বছর পূর্বে এই জমির মামলায় ডিগ্ৰী পেয়ে বাদিপক্ষের মৌরশ নালিশী খতিয়ানের এস ,এ ৩৪৯৬ নং দাগে ৬৬ শতক জমির মধ্যে ১৪ শতক জমি কবলা মূলে প্রাপ্ত খারিজ খাজনা দিয়ে ভোগদখল করে আসছিল এখনো তারা ভোগদখলে রয়েছেন।
কিন্তু পরবর্তীতে পুনরায় মৃত আসকর আলীর ওয়ারিশগন বাদী হয়ে গত দুই বছর পূর্বে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করে ওই মামলায় ডিগ্ৰী পাওয়ার সাথে সাথেই ঢোল পিটিয়ে লাল ফ্লাক প্রদশন করার পর পরেই মোঃ শুকুর আলী,এর পুত্র মোঃ রহিম বাদশার বাঁশের ঝাড় সহ ফলন্ত শতাধিক গাছ কর্তন করে মাটিতে ফেলে দেয় মৃত আসকর আলীর ওয়ারিশগন।
রহিম বাদশা কে গাছ গুলো অন্যত্রে সরানোর কোনো সুযোগ পর্যন্ত দেয়া হয় নাই। তাদের এহেন আচরণে মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্ট মহল। যেখানে বর্তমান সরকার বিনামূল্যে গাছের চারা সার বাঁশের খুঁটি মানুষের মাঝে বিতরণ করছেন সেখানে কেন এই মানবাধিকার লঙ্ঘন করলো এর প্রতিবাদে রহিম বাদশার পরিবারবর্গে সুবিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।