
মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বিএমএসএসের কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পর্ষদসহ সারাদেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিএমএসএস সারাদেশের মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠন প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অবদান বিএমএসএস পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর ইন্তেকালে বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএমএসএসের কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে মহাসচিব সগীর আহমেদ বলেন, খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু বিএমএসএস পরিবার ও মফস্বল সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।