1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

রাজাপুরে ৫ পিস ইয়াবা ও নগদ ৩২০০ টাকাসহ যুবক গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে রাজাপুর উপজেলার ৮ নম্বর কানুদাসকাঠি ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কানুদাসকাঠি এলাকায় আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২০০ টাকাসহ রিফাত হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত হাওলাদার কানুদাসকাঠি এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

এ ঘটনায় এসআই মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তার রিফাত হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট