1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পুলিশ সুপার, নওগাঁর তত্ত্বাবধানে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক বিরোধী বড় অভিযান

মোঃ আল আমিন হোসেন রনি নওগাঁ জেলা রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন হোসেন রনি নওগাঁ জেলা রিপোর্টার
১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী /কারবারি সহ মোট গ্রেফতার ০৯
গতরাত ১৮-০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এবং তত্ত্বাবধানে, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানার নেতৃত্বে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । এই বিশেষ মাদক বিরোধী অভিযানে ডিবি ও নওগাঁ সদর থানা এক যোগে চারদিক দিয়ে ঘেরাও করে রাত ০৯ টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির ০২ নং গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে মাদক ব্যবসায়ী আসামি ১। শ্রী মুনি (৪৫) পিতা মৃত জীবন মাতা গীতা রানী গ্রাম সুইপার কলোনি থানা জেলা নওগাঁ কে মহিলা পুলিশ কর্তৃক দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামির হেফাজত হতে কালো রঙের পলিথিনের ৪ টাভ নীল রঙের ছোট পলি প্যাকে ৩০০+৩০০+৩০০+২৭০ সর্ব মোট ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ কর হয়। এ সময় ১ নং আসামির সহায়তাকারী মাদক ব্যবসায়ী আসামি ২। মানিক ( ৩৮) পিতা মৃত সুবেদ আলী গ্রাম বাগবাড়ি পূর্ব পাড়া ৩। শাওন ( ৪২) পিতা সামছুল হক গ্রাম খাস নওগাঁ উভয় থানা ও জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির মধ্যে মাদক সেবন এবং পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী আসামি ৪। সিয়াম (১৯) পিতা শুকুর আলী গ্রাম আনন্দ নগর ৫। রাকিব (১৯) পিতা শাহিন গ্রাম পাটালির মোর শাহি মসজিদ ৬। আবির হোসেন (১৯) পিতা সাজ্জাদ হোসেন সান্টু গ্রাম হাট নওগা ৭। মাসুদ রানা (৩২) পিতা রমজান আলী গ্রাম কুমাই গাড়ি বাকি বিল্লাহ মসজিদের পাশে সর্ব থানা ও জেলা নওগাঁ ৮। মনোয়ার হোসেন (৪৮) পিতা মৃত আক্কাস গ্রাম বড় সাওতা থানা আত্রাই জেলা নওগা, এ/পি কাজির মোড় জনৈক সামাদের ভাড়াটিয়া থানা জেলা নওগাঁ। ৯ রাজু মিয়া (৩২) পিতা মৃত ফরিদ মিয়া গ্রাম নুর পুর বিক্রমপুর বড় মোকাম বাজার থানা লৌহজং জেলা মুন্সিগঞ্জ এ/ পি জগন্নাথ শাহ রোড থানা লালবাগ জেলা ঢাকা দের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন নুনিয়াপট্টি এবং সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক সপ্তাহে সেখানে অভিযান হবে, প্রয়োজনে প্রতিদিন হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
সাংবাদিক মোঃ আল আমিন হোসেন রনি
01614477799

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট