1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নওগাঁয় পুকুরপাড়ে খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অনিক পাহান ওই গ্রামের মন্টু পাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অনিক কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে অনিক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বজ্রপাতে অনিক পাহান নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট