1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বিজিবি।

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন—৫৯ বিজিবি’র সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

সীমান্ত মেইন পিলার ১৯০ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার পরিমাণ ৬ হাজার ৮শ’ পিস।

জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট