1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ফুলবাড়ী শহর এখন মৃত্যুর ফাঁদ বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফার মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর ফুলবাড়ীর থেকে 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দিনাজপুর ফুলবাড়ীর থেকে 

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় শিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শহরের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ ঝরে যাচ্ছে।

নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিফা তার মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে শিফাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাসটিকে ধাওয়া করে ঢাকামোড় এলাকায় আটক করেন। তবে বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট