
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনছান আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নলছিটি থানাধীন দক্ষিণ তিমিরকাঠি এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে জনৈক দুলাল ভূইয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনছান আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এনছান আলী নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।