1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় পিস্তল নিয়ে যুবক আটক, প্রাথমিক তদন্তে মিলল খেলনা পিস্তল

আকাশ সরকার:রাজশাহী:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আকাশ সরকার:রাজশাহী:

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে আটক এক যুবকের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি আসল অস্ত্র নয়, এটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম। পুলিশ সূত্রে জানা যায়,

বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় ওই যুবককে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং একটি খেলনা পিস্তল।

নাটোর সদর থানার আফিসার ইনচাজ (ওসি) মনসুর আলম জানান, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তার খুব কাছাকাছি চলে আসে। এ সময় দুই দফা ধাক্কা লাগলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পিস্তলসদৃশ বস্তুটি উদ্ধার করে তাকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় আটক যুবকের পরিচয়, ঘটনার কারণ ও উদ্দেশ্যসহ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট