1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলি পেয়ারা বাজারে ডেঙ্গু সচেতনতা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বাজারের ব্যবসায়ী, নৌযান চালক, স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়।

পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

ক্যাম্পেইনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট