1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ঝালকাঠিতে ডিবির বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেফতার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
Oplus_131072

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা জব্দসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঝালকাঠি সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি রোডে মো. ইকবাল খানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শিপ্রা রানী দাস (৪৬) নামে এক নারীকে আটক করা হয়।
আটককৃতের কাছ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত শিপ্রা রানী দাস ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গৌতম দত্তের স্ত্রী এবং মৃত ভবরঞ্জন সাহার কন্যা।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট