1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুলাই ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল শহরের নুনিয়াপট্টির সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সুইপার কলোনির বাসিন্দা ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালানো হয়।

পুলিশের দাবি, তল্লাশি ও অভিযানকালে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) ও শাহরিয়া হোসেন সিহাব (২২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা কুচি কুচি করার কাঁচি, গাঁজা সেবনের কাজে ব্যবহৃত কলকি, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটারসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট