1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

গাজীপুরে কোনাবাড়ীতে মদ ভেবে মিথানল পান, ২ তরুণের মৃত্যু

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল (মদ) ভেবে মিথানল পান করার ঘটনায় ২ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুলাই রাতে কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ে উপলক্ষে আগত অতিথিদের অ্যালকোহল বলে একটি পানীয় পান করান তার বেয়াই সাগর। পরদিন সকালেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তারা স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে সজিব (২২) এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মিথানলের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে। তিনি কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন।

রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল এলাকায় নানীর সঙ্গে বসবাস করে আশুলিয়ার একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন।

রনির নানী দাবি, তার নাতি কোনো ধরনের নেশা করতেন না। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বিষাক্ত পদার্থ পান করিয়ে তার নাতিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, সজিবের মৃত্যুর বিষয়ে শাহবাগ থানা থেকে বার্তা পাওয়া গেছে। এরপর রনি মিয়ার মৃত্যুর খবরও জানা যায়। অভিযুক্ত সাগর ঘটনার পর থেকেই পলাতক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট