1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শহরের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মলিনা রায় (৪৫), স্বামী রতন রায়। তিনি ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকার তপন হালদারের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় মৃত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। রাত ৮টা ২০ মিনিটের দিকে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট