1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

রেল লাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাই উপজেলায় রেল লাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল ১০টায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।  
নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলার পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন। আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করেন।
নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসে নেয়ামুল। এদিন সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে স্ত্রীকে জানান এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ বুধবার সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। নেয়ামুলের স্ত্রীর দাবি তার স্বামীকে হত্যা করে রেললাইন পাশে রাখা হয়েছে। 
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানায়, সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পরেছিল তার ব্যবহৃত ব্যাগ। হাত ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে টাকা পাওয়া গেছে ।  প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট