1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ধামইরহাটে খড়ের স্তূপে মোটরসাইকেলের ধাক্কা, ট্রাকচাপায় যুবক নিহত; আহত বাবা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে মোটরসাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানোর পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় আজিজার রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার পিতা নুরুজ্জামান (৬০) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের বিহারিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে পিতা-পুত্র মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিহারিনগর এলাকায় সড়কের ওপর খড় শুকানো ও পাশ ঘেঁষে খড়ের স্তূপ রাখার কারণে রাস্তা পিচ্ছিল ও সংকীর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর থাকা খড়ের স্তূপে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক আজিজার রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার বাবা নুরুজ্জামান।
খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর খড় শুকানো এবং সড়কের পাশে খড়ের স্তূপ ফেলে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট