1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তহোরুল ইসলাম দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার সকালে একটি বিদ্যুৎ লাইনে মেরামতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজে হাত দেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তহোরুল ইসলাম উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের মৃত রবু মিস্ত্রির ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বৈদ্যুতিক কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট