1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি আনোয়ারা উপজেলার জুইদন্ডী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সিএমপির ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক আনচারুল করিম। এসময় এসআই ইখতিয়ার উদ্দিন, এসআই শাহজাহান, এএসআই ফারুকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলেও জানান।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট