1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নববর্ষের প্রথম প্রহরে ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চোলাইমদের কারখানা ধ্বংস, আটক ১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম প্রহরে নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি চোলাইমদ তৈরির কারখানা ধ্বংস করেছে পুলিশ। এ সময় ৩০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ ও ৫ লিটার প্রস্তুতকৃত চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ধামইরহাট থানা পুলিশ পৌরসভার হাটনগড় পাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোলাইমদ তৈরির অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ মদ ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ ও প্রস্তুত মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— শ্রী নরেশ পাহান (৪০), পিতা: চৈতা পাহান, গ্রাম: হাটনগড়, ধামইরহাট পৌরসভা, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট