1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নওগাঁয় মাদকবিরোধী অভিযান জোরদার: ২৪ ঘণ্টায় বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ১১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে ২৮০ লিটার চোলাই মদ, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ পিস ইয়াবা এবং ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ESKUF’ এর ১৫ বোতল জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।” তিনি মাদক প্রতিরোধে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট